রাজধানীর মোহাম্মদপুরে মাদক, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা কামনা করেছে র্যাব-২। এ লক্ষ্যে সম্প্রতি মোহাম্মদপুর এলাকার ১৩টি হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ সভা করেছে সংস্থাটি। সভায় র্যাবের পক্ষ থেকে অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গত কয়েক মাসের অভিযানে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তবে অপরাধকে একেবারে নির্মূল করতে জনসম্পৃক্ততা জরুরি। সভায় স্থানীয় নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রশংসা করেন এবং নিয়মিত টহল ও জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু রাখার পরামর্শ দেন। অভিযোগকারীর পরিচয় গোপন রেখে সঠিক তথ্য...
12
রাজধানীর মোহাম্মদপুরে মাদক, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা কামনা করেছে র্যাব-২। এ লক্ষ্যে সম্প্রতি মোহাম্মদপুর এলাকার ১৩টি হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ সভা করেছে সংস্থাটি। সভায় র্যাবের পক্ষ থেকে অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গত কয়েক মাসের অভিযানে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তবে অপরাধকে একেবারে নির্মূল করতে জনসম্পৃক্ততা জরুরি। সভায় স্থানীয় নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রশংসা করেন এবং নিয়মিত টহল ও জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু রাখার পরামর্শ দেন। অভিযোগকারীর পরিচয় গোপন রেখে সঠিক তথ্য সরবরাহের জন্য র্যাবের হটলাইন নম্বর (০১৭৭৭৭১০২৯৯) ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।