রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
কোয়াবের নতুন উপদেষ্টা কমিটিতে সুজন-সালমা-হাবিবুল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের বাল্যবিয়ে বন্ধ, ইউএনওর গাড়িতে হামলা করে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গুমের প্রতিটি ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম রংপুরে ৪ খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রভাবমুক্ত ভোটের আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের পাশে চায় র‌্যাব যমুনায় সরকারি ওষুধ ফেলার চেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি আ.লীগকে যে দোষে বিদায় করেছি, বিএনপিও প্রায় সেই পথেই যাচ্ছে: গোলাম পরওয়ার ‘স্বাধীন তদন্ত ক্ষমতা না থাকলে গুম ও মানবাধিকার কমিশনের কোনো দরকার নেই’

মোহাম্মদপুরে অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের পাশে চায় র‌্যাব

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
10

রাজধানীর মোহাম্মদপুরে মাদক, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা কামনা করেছে র‌্যাব-২। এ লক্ষ্যে সম্প্রতি মোহাম্মদপুর এলাকার ১৩টি হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ সভা করেছে সংস্থাটি। সভায় র‌্যাবের পক্ষ থেকে অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গত কয়েক মাসের অভিযানে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তবে অপরাধকে একেবারে নির্মূল করতে জনসম্পৃক্ততা জরুরি। সভায় স্থানীয় নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রশংসা করেন এবং নিয়মিত টহল ও জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু রাখার পরামর্শ দেন। অভিযোগকারীর পরিচয় গোপন রেখে সঠিক তথ্য সরবরাহের জন্য র‌্যাবের হটলাইন নম্বর (০১৭৭৭৭১০২৯৯) ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com