সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ ইরান যুদ্ধ দীর্ঘ করতে চান না মার্কিন সেনা কর্মকর্তারা

গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
11

গুমের শিকার ভুক্তভোগীরা যাতে দ্রুত ও সুষ্ঠু বিচার পান, সেই লক্ষ্য নিয়ে একটি বিশেষ আইন প্রণয়নের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত বাংলাদেশে গুমের মতো ঘটনার বিচার নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্যে সংসদে ‘গুম প্রতিকার আইন-২০২৬’ উত্থাপন করা হয়েছে, যার মাধ্যমে ভুক্তভোগীরা সরাসরি আদালতের শরণাপন্ন হতে পারবেন।

প্রস্তাবিত এই আইনে তদন্ত প্রক্রিয়া, অপরাধীদের শাস্তি এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো ভুক্তভোগীর সন্ধান না পাওয়া গেলে তার ওয়ারিশদের সম্পদের অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে এই আইনে। নিজে গুমের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার পরিবর্তন হলেও এই আইন টিকে থাকবে, যাতে ভবিষ্যতে যেকোনো গুমের ঘটনার বিচার নিশ্চিত করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com