সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
মাদকের সঙ্গে যে যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে অগ্রণী ব্যাংকে ৩ পরিচালক প্রত্যাহার, নিয়োগ পেলেন ৪ জন বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ: হুইপ অপু বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংসদে সরকারি ও বিরোধী দলের সমান অংশগ্রহণ চান শফিকুর রহমান নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন গাজীপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ নিয়ে জমি ফিরিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: তদন্তে সত্যতা মেলেনি পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
14

দেশের গণতান্ত্রিক সংগ্রামের বিভিন্ন পর্যায়ে গুম-খুন ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও শহীদ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গুম ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ৭৪ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনের কবল থেকে দেশবাসীকে মুক্ত করতে শহীদদের আত্মত্যাগ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। গুমের শিকার ব্যক্তিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের কষ্টের কথা উল্লেখ করে তিনি আবেগঘন কণ্ঠে দোয়া কামনা করেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেশের শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করে সরকারপ্রধান তাদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অনুভূতির কথা তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com