শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী সবজির দাম সামান্য কমলেও চিনি-তেল-আটা-ডিমে নাভিশ্বাস ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯১, কোন এলাকা থেকে কতজন কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল: রাশেদ খাঁন জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন নাটোরে চলনবিলের মাছ রক্ষায় এনএসআইয়ের অভিযান, ৬৯টি চায়না দুয়ারি জাল ধ্বংস নাটোরে হালতি বিলের পরিবেশ রক্ষা ও পর্যটন শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের অভিনব উদ্যোগ নাটোরে গুরুদাসপুরে ভিডব্লিউবি কর্মসূচির আগস্ট মাসের চাল বিতরণ শুরু নাটোরের গুরুদাসপুরে শিশু মৃত্যুর সুরতহালে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা দায়ের

নাটোরে হালতি বিলের পরিবেশ রক্ষা ও পর্যটন শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের অভিনব উদ্যোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
10

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের নলডাঙ্গা উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাটুল মিনি কক্সবাজার ও হালতি বিলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এবং পর্যটন ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বিলের পরিবেশ দূষণ রোধে পর্যটকবাহী শতাধিক নৌকায় বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে পাটুল মিনি কক্সবাজার এলাকায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

প্রশাসন সূত্রে জানা যায়, হালতি বিলে নৌভ্রমণের সময় পর্যটকরা যেন প্লাস্টিকের প্যাকেট, উচ্ছিষ্ট খাবার বা অন্যান্য বর্জ্য পানিতে না ফেলে ডাস্টবিনে রাখেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নৌকার মাঝি ও অপারেটরদের ডাস্টবিন ব্যবহারে সচেষ্ট হওয়া এবং পর্যটকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে হালতি বিলের জীববৈচিত্র্য, জলরাশি ও সামগ্রিক পরিবেশ রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, পাটুল ঘাটে পর্যটকবাহী সব নৌকাকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। পর্যটকদের ভোগান্তি কমানো এবং ভাড়ায় স্বচ্ছতা আনতে ঘাটে দৃশ্যমান স্থানে নির্দিষ্ট ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। মাঝি ও মালিকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো পর্যটকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়।

হালতি বিলের পরিবেশ ও পর্যটন খাতের সুশৃঙ্খলা বজায় রাখতে পর্যটক, নৌকার মালিক ও মাঝি—সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে পাটুল মিনি কক্সবাজারে পর্যটন খাতে শৃংখলা ফেরার পাশাপাশি বিলের অমূল্য জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য টিকে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com