শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

জোরারগঞ্জে বাসে তল্লাশি: ১১ চোরাই স্মার্টফোনসহ আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ Time View
7

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১টি চোরাই স্মার্টফোনসহ আন্তঃজেলা মোবাইল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকার কমফোর্ট হাসপাতালের সামনে অস্থায়ী চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘এডিএম’ পরিবহনের একটি বাসে করে চোরাই মোবাইল ফেনীর দিকে পাচার করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বিকেলে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালিয়ে তিন যাত্রীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো—চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের মো. জসিম উদ্দিন (৪৫), সিলেটের গোলাপগঞ্জ থানার মো. জাকির হোসেন (২৮) এবং কিশোরগঞ্জের মিঠামইন থানার মো. সুজাত মিয়া (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ চোরাই মোবাইল সিন্ডিকেটের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com