শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তাদের ল্যাবরেটরি পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় ১০টি খাদ্যপণ্য বাজার থেকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এসব পণ্য বিএসটিআই নির্ধারিত গুণগত মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বম্বে সুইটসের বিভিন্ন মশলা এবং বাঘাবাড়ী স্পেশাল ঘি। জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অবিলম্বে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহার করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলোর উৎপাদন ও বিক্রয় বন্ধ রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com