শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
নেপালে বন্যায় এখনো নিখোঁজ ১০০০, কোন দেশের কতজন? রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেখ পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রাথমিকের এটিইও পদে ৭ জনকে নিয়োগ বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে স্বজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস সবুজবাগে ফালানী হত্যা: বান্ধবীর স্বামীসহ দুজন ৪ দিনের রিমান্ডে সাত কলেজ শিক্ষার্থীদের ঢাবি থেকে ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা, কবে থেকে ফরম পূরণ জানাল বোর্ড

নেপালে নিরাপদে আছেন অপু বিশ্বাস, ভক্তদের জানালেন নিজেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
22

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের মধ্যে দেশটিতে অবস্থানরত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, মহান আল্লাহর রহমতে তারা সবাই নিরাপদে আছেন।
নেপালে বুধবারের (২৬ আগস্ট) আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় শত শত পর্যটক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এ দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর নেপালে অবস্থানরত অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার টিমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও সহকর্মীরা।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছেন।

অপু বিশ্বাস তার বার্তায় লিখেছেন, ‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।’

সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

অপু বিশ্বাসের এই বার্তার পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে। নেপালের ভয়াবহ বন্যার মধ্যেও সিনেমার পুরো টিম নিরাপদে থাকায় তাঁদের প্রতি উদ্বেগ প্রকাশকারী অনেকেই স্বস্তি প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com