বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি: শফিকুর রহমান আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাসনাতের প্রশ্ন ‘তিনি সফল না ব্যর্থ?’ তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’

হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
22

আসন্ন ২০২৭ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আরও ৩৮টি এজেন্সিকে অনুমতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ষষ্ঠ ধাপের এই তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে পাঁচটি ভিন্ন পর্যায়ে মোট ৬৪২টি হজ এজেন্সিকে কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রতিটি এজেন্সিকে অন্তত ৪৪ জন হজযাত্রী নিবন্ধন নিশ্চিত করতে হবে এবং প্রতি ৪৪ জনের জন্য একজন দক্ষ হজ গাইড নিয়োগ দিতে হবে। এছাড়া কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়াই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই নিবন্ধিত নয় এমন কাউকে সৌদি আরবে পাঠানো যাবে না, অন্যথায় সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

হজ এজেন্সির জন্য নির্ধারিত প্যাকেজে সৌদি আরবে আবাসন, সেবার মান এবং ভাড়ার তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যা হজযাত্রী ও এজেন্সির মধ্যে চুক্তিনামা হিসেবে গণ্য হবে। এছাড়া এজেন্সিগুলোর লাইসেন্সের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত নবায়ন থাকা সাপেক্ষে এ তালিকা কার্যকর থাকবে। ভবিষ্যতে যোগ্য বলে বিবেচিত হলে নতুন কোনো এজেন্সির নামও তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com