বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
স্কুল ফিডিং ৬৫ হাজার গ্রামে শুরু হচ্ছে: ববি হাজ্জাজ বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাদকমুক্ত সমাজ গঠনে জোরারগঞ্জে পুলিশের বিশাল র‍্যালি ও সমাবেশ সুন্দরগঞ্জে সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী গণশিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে দুই বিএনপি নেতার টানাটানি তদন্তের আগে রায় নয়, রংপুরের চার প্রাণের হ/ত্যার সত্য চাই স্বৈরাচারী শাসনব্যবস্থা ফেরার পথ রুখতে হবে: আইনমন্ত্রী হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সতর্ক করে বলেছেন, দেশে এখনো মুখোশধারী একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার ষড়যন্ত্রে লিপ্ত। বুধবার রাজধানীর বনানীতে আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যারা সাধারণ মানুষের অধিকার ও দেশের মানবিক সংকট নিয়ে নীরব থাকেন, তারা মূলত আত্মকেন্দ্রিকতায় নিমজ্জিত এবং ফ্যাসিবাদীদের দোসর হিসেবে কাজ করছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে আসাদুজ্জামান বলেন, যারা এখনো ফ্যাসিবাদী শাসনের নৃশংসতাকে অস্বীকার করছেন, তাদের চোখ ও অন্তর খোলার সময় এসেছে। তিনি জানান, দেশের সংবিধান অনুযায়ী অন্যায় বা অপরাধের প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সা.)-এর মানবিক কার্যক্রমের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টাই পারে সত্যিকারের ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। তিনি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com