বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
ডিএমপির নতুন মিডিয়া মুখপাত্র আকতার হোসেন যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার পত্রিকা: ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যাওয়া নিয়ে যত আলোচনা’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ রাজার যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না কিউবা: প্রেসিডেন্ট দিয়াজ-কানেল আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মা/ন্তিক মৃ/ত্যু যে শর্তে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র আগামীর বিশ্ব হবে এআইয়ের লড়াই: এরশাদ উল্লাহ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে অসহায়দের মাঝে চাল বিতরণ

আগামীর বিশ্ব হবে এআইয়ের লড়াই: এরশাদ উল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যৎ পৃথিবী হবে মেধা ও প্রযুক্তির লড়াইয়ের ক্ষেত্র, যেখানে সফল হতে হলে তরুণ প্রজন্মকে কঠোর পরিশ্রমী ও বুদ্ধিদীপ্ত হয়ে গড়ে উঠতে হবে।

এমপি এরশাদ উল্লাহ আরও বলেন, আজকের সাফল্য ভবিষ্যতের দীর্ঘ পথচলার একটি সূচনামাত্র। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। দেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুরো জাতি নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে, তাই বড় স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে এখন থেকেই আত্মবিশ্বাসের সাথে লক্ষ্য স্থির করতে হবে।

উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই আয়োজনে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com