বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নাটোরে ফেসবুক-ইমো হ্যাকিং ও প্রতারণা চক্রের ৪ সদস্য আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
18

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের লালপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপস হ্যাক করে প্রতারণা করে আসা একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মো. মাহফুজ হোসেন (২১)। তারা সবাই নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৩১ হাজার টাকা জব্দ করে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com