সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও ‘কৌশলগত যোগাযোগ জোরদারে একসাথে কাজ করতে প্রস্তুত চীন’ রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন চিকিৎসার স্বার্থে এগিয়ে আনা হলো তানভীরের জামিন শুনানির তারিখ বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের ময়মনসিংহে যুবলীগের বিক্ষোভ: এক ফাঁড়ির ২৭ পুলিশ সদস্য বদলি সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান কালিয়াকৈর হাইটেক পার্কে চুরির ঘটনায় ৬২ হাজার টাকার বেশি মূল্যের তামার তারসহ গ্রেপ্তার ৬ প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুন হচ্ছে: গাজী আতাউর

কালিয়াকৈর হাইটেক পার্কে চুরির ঘটনায় ৬২ হাজার টাকার বেশি মূল্যের তামার তারসহ গ্রেপ্তার ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

নিজস্ব প্রতিনিধি (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তামার পাইপ ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট হাইটেক পার্কের ভেতরে অবস্থিত ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের নির্মাণাধীন সাইট থেকে ১৪টি এসি ইনস্টলেশনের তামার পাইপ ও প্রয়োজনীয় তার চুরি হয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ ছয়জনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— আল আমিন ওরফে বাবু (৩২), রবিউল ইসলাম ওরফে গাজী (২২), সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) এবং শাওন আজিম (৩৩)।

পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার একটি ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪টি তামার পাইপ, প্রায় ৩ কেজি গলিত তামার তার এবং ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল জব্দ করা হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার (২৪ আগস্ট) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই চুরির নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com