সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আ’লীগের বিরুদ্ধে নাশকতার মামলা বিএনপির, আসামি নিজ দলের নেতা! মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার শ্যামল, মোজাম্মেল ও ফারজানা মন্ত্রিপরিষদের বৈঠক চলছে, আছেন নতুন সদস্যরাও স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারিত হয়নি: সিইসি রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল সমাবেশে বাধাকে ‘নগ্ন আঘাত’ বললো এনসিপি সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার, খরচ প্রায় ২৭শ কোটি টাকা বীর ইউনিটের সদস্যদের দেশসেবায় কাজ করার নির্দেশ সেনাপ্রধানের মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ

মিরসরাইয়ে ট্রাকের নিচে প্রাইভেটকার হেঁচড়ে গেল ২০০ মিটার, অলৌকিকভাবে বাঁচলেন চালক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
9

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক লোমহর্ষক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ইউটার্ন নেওয়ার সময় একটি চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার আটকে প্রায় ২০০ মিটার দূরে চলে যাওয়ার পরও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন গাড়ির চালক ও মালিক তানভীর হোসেন।

গত সোমবার (২৪ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকার হাক্কানী পেট্রোল পাম্প সংলগ্ন ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই ইউটার্নে গাড়ি ঘোরানোর সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় গাড়িটি ট্রাকের সামনের অংশে আটকা পড়ে যায়। এ সময় ট্রাকচালক তাৎক্ষণিকভাবে গতি না থামিয়ে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে মহাসড়ক দিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত তানভীর হোসেনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরবর্তী তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com