সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আ’লীগের বিরুদ্ধে নাশকতার মামলা বিএনপির, আসামি নিজ দলের নেতা! মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার শ্যামল, মোজাম্মেল ও ফারজানা মন্ত্রিপরিষদের বৈঠক চলছে, আছেন নতুন সদস্যরাও স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারিত হয়নি: সিইসি রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল সমাবেশে বাধাকে ‘নগ্ন আঘাত’ বললো এনসিপি সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার, খরচ প্রায় ২৭শ কোটি টাকা বীর ইউনিটের সদস্যদের দেশসেবায় কাজ করার নির্দেশ সেনাপ্রধানের মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ

টেকনাফে কোস্ট গার্ডের জোড়া অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
9

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোস্ট গার্ডের পৃথক দুটি সফল অভিযানে বড় মাদকের চালান জব্দ করা হয়েছে। রবি ও সোমবার চালানো এসব অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ বা আইস এবং ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, মিয়ানমার সীমান্ত পেরিয়ে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টার দিকে টেকনাফ স্টেশন ও শাহপরীর দ্বীপ আউটপোস্টের সদস্যরা শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় অভিযান চালান। আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঝাউবনে একটি পলিথিনের পোটলা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে মোড়ানো প্রায় ৫ কেজি আইস উদ্ধার করা হয়।

এর আগে, গত রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় একটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com