সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Title :
‘কৌশলগত যোগাযোগ জোরদারে একসাথে কাজ করতে প্রস্তুত চীন’ রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন চিকিৎসার স্বার্থে এগিয়ে আনা হলো তানভীরের জামিন শুনানির তারিখ বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের ময়মনসিংহে যুবলীগের বিক্ষোভ: এক ফাঁড়ির ২৭ পুলিশ সদস্য বদলি সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান কালিয়াকৈর হাইটেক পার্কে চুরির ঘটনায় ৬২ হাজার টাকার বেশি মূল্যের তামার তারসহ গ্রেপ্তার ৬ প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুন হচ্ছে: গাজী আতাউর সুগন্ধা-কলাতলী সৈকত সড়ক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ডাকসু ভিপির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
19

রবিবার ডাকসু কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল। মার্কিন পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড এবং পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যানের নেতৃত্বে এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠকে মূলত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ফেলোশিপ এবং গবেষণা কার্যক্রম সহজতর করার বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি সংযোগ তৈরির বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে।

ভিপি সাদিক কায়েম এসময় আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম ও সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞান ও নেতৃত্ব বিকাশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় পক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com