সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Title :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য: রবিউল আলম রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন জরুরি মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও ‘কৌশলগত যোগাযোগ জোরদারে একসাথে কাজ করতে প্রস্তুত চীন’ রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন চিকিৎসার স্বার্থে এগিয়ে আনা হলো তানভীরের জামিন শুনানির তারিখ বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের ময়মনসিংহে যুবলীগের বিক্ষোভ: এক ফাঁড়ির ২৭ পুলিশ সদস্য বদলি সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান

কামারপুকুর ইউনিয়নে সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নাম।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
23

মোঃ মাইনুল হক নীলফামারী
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১নং কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকাজুড়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে মোঃ জাহাঙ্গীর আলমের নাম।

স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলম এলাকার অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি কামারপুকুর ইউনিয়নের এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড:

এলাকাবাসীর ভাষ্যমতে, জাহাঙ্গীর আলম ইতোমধ্যেই,
ধর্মীয় প্রতিষ্ঠান: বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের উন্নয়নে সার্বিক সহযোগিতা।
খেলাধুলা ও সংস্কৃতি: যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলার মাঠ সংস্কার ও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছেন,
এলাকার একাধিক বাসিন্দা বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই যিনি নির্বাচনের আগে ও পরে আমাদের পাশে থাকবেন। জাহাঙ্গীর ভাই সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। আমরা তাকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
তরুণ সমাজের মতে, মাদকমুক্ত ও আধুনিক কামারপুকুর ইউনিয়ন গড়তে জাহাঙ্গীর আলমের মতো সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।

এ বিষয়ে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমি রাজনীতিকে সেবা মনে করি। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় এতদিন যতটুকু পেরেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি এলাকাবাসী আমাকে সুযোগ দেয়, তাহলে কামারপুকুর ইউনিয়নকে একটি ডিজিটাল,

শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। ইউনিয়নের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি সকলের দোয়া ও সমর্থন চাই।”
উল্লেখ- জাহাঙ্গীর আলম, কামারপুকুর ইউনিয়ন বিএনপি র সাবেক সাধারণ সম্পাদক বিএনপি,
বর্তমান সৈয়দপুর উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক,
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সহ দায়িত্ব পালন করে আসছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com