রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে নির্মাণ হবে পাইলিং বাঁধ শিক্ষক থেকে রাষ্ট্রপতি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে বিএনপির গণসংবর্ধনা ও আনন্দ মিছিল ছাত্রদলের সংঘর্ষে বন্ধ নোবিপ্রবির ‘পকেট গেট’, ভোগান্তিতে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকট ডিলারের গুদাম ভেঙে ২০২ বস্তা ইউরিয়া নিলেন কৃষকেরা কিছু সদস্য অর্থ মন্ত্রণালয়ের কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন নাটোরের সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ঢাবিতে ছাত্রশক্তির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া আসন্ন। এই গুরুত্বপূর্ণ আলোচনার ঠিক আগেই নতুন করে নিজেদের দাবি সামনে নিয়ে এসেছে ভারতের বিহার রাজ্য। তারা অভিযোগ তুলেছে যে, অতীতে গঙ্গার পানি ভাগাভাগির ক্ষেত্রে বিহারের স্বার্থ সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। রাজ্যটির দাবি, ফারাক্কা ব্যারাজে আসা পানির বড় একটি অংশ বিহারের নদী অববাহিকা থেকে আসলেও, তারা সেচ, শিল্প ও পানীয় জলের জন্য পর্যাপ্ত পানি পায় না।

এই প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বিহারের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত ওই আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যটির প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন যে, আসন্ন চুক্তি নবায়নের সময় বিহারের স্বার্থ এবং তাদের উদ্বেগের বিষয়গুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানিয়েছেন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বন্যার ঝুঁকি কমানোর মতো বিষয়গুলো নিয়েও কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com