সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসলামের নামে উগ্রবাদ সুন্নি মুসলমানরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে: পীর সাবির শাহ যুক্তরাষ্ট্র হতাশ, নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: ইরান ট্রলারে জেলেদের সঙ্গে খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ইরান চিরকাল যুদ্ধ চালিয়ে যেতে পারে না: মাসুদ পেজেশকিয়ান আইসিটি: তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা ও কো-অর্ডিনেটর নিয়োগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে দিলো সরকার বিএনপি দেশের মানুষের হৃদয়ের কথা জানে: প্রেস সচিব ১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিকে আলঙ্কারিক বানানো হচ্ছে তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

আরএসএস নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র টানাপোড়েন, নিষেধাজ্ঞার সুপারিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
20

ভারতের প্রভাবশালী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। একই সঙ্গে, এই সংগঠনের কোনো নেতাকে উচ্চপর্যায়ের কূটনৈতিক সুবিধা বা সরকারি বৈঠক না দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ এনে ইউএসসিআইআরএফ এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।

কমিশনের কমিশনার জিন মিলস ও চেয়ারম্যান আসিফ মাহমুদ সংগঠনটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এর আগে মার্চ মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনেও আরএসএস এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল। সে সময় ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে তালিকাভুক্ত করারও পরামর্শ দিয়েছিল কমিশন। তবে মার্কিন কমিশনের এই সুপারিশ ও অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংগঠনটিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তাদের প্রতিবেদনকে নস্যাৎ করে দিয়েছেন। বিশ্লেষকদের মতে, আরএসএসকে নিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের কঠোর মনোভাব ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com