শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সৌদির পাঠ্যবইয়ে বাদ জেরুজালেম না ছাড়ার বাক্য, মানচিত্রে উধাও ফিলিস্তিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

সৌদি আরবের ২০২৪-২৬ শিক্ষাক্রমের নতুন পাঠ্যবইগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইমপ্যাক্ট-সে’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, সৌদি আরবের নতুন পাঠ্যবই থেকে ফিলিস্তিন ও জেরুজালেম সম্পর্কিত কিছু আপত্তিকর বা উগ্র বলে বিবেচিত বাক্য ও মানচিত্র সরিয়ে ফেলা হয়েছে। একাদশ শ্রেণির আরবি ভাষার বই থেকে ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’—এই বিতর্কিত বাক্যটি বাদ দেওয়া হয়েছে।

মানচিত্রের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে যে মানচিত্রে পুরো অঞ্চলকে ফিলিস্তিন হিসেবে উপস্থাপন করা হতো, নতুন সংস্করণে সেখান থেকে ফিলিস্তিনের নামটি মুছে দেওয়া হয়েছে। যদিও সেখানে ইসরায়েলের নামও যুক্ত করা হয়নি। এছাড়া ইতিহাসের পাঠ্যবইগুলোতে ‘ইহুদিবাদী শত্রু’ শব্দের পরিবর্তে ‘ইসরায়েলি দখলদারত্ব’ শব্দগুচ্ছ ব্যবহারের মাধ্যমে ইসরায়েলবিরোধী ভাষার তীব্রতা কিছুটা প্রশমিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও আধুনিকায়ন ও সহনশীলতার প্রতিফলন ঘটিয়েছে রিয়াদ। ইসলামবহির্ভূত বিশ্বাস বা অমুসলিমদের পরকালে শাস্তি সম্পর্কিত কিছু আয়াত পাঠ্যপুস্তক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গবেষকদের মতে, সৌদি আরবের বর্তমান শিক্ষাক্রমে শান্তি, সহনশীলতা এবং উগ্রবাদ বিরোধী মনোভাবকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দেশটির নতুন শিক্ষানীতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com