বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
লক্ষ্মীপুরে মসজিদের অজুখানায় জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা, আক্তার মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ রাষ্ট্রপতি পদে ভোট দিলেন মির্জা ফখরুল, সুযোগ নেই অলি আহমদের সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের প্রত্যাশা মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু ধানমন্ডি ৩২-এ হামলা: ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন ৭০ অনুচ্ছেদের কারণে স্বাধীন ভোটদান বাধাগ্রস্ত হবে: রফিকুল ইসলাম ‘অনেক কিছু মিস করবো’, রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না বনের চারা তুলে রাস্তা নির্মাণের অভিযোগ, ধনীদের ক্ষেত্রে বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
6

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আক্ষেপ প্রকাশ করে বলেছেন, জনগণের গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তিনি মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনটি যদি উন্মুক্ত ও অবাধ হতো, তবে এই পদের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেত। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর প্রাক্কালে সংসদ ভবনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় নাহিদ ইসলাম সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারে বর্তমান সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ নিয়ে জনসমক্ষে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন যে, প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চার উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিলেও বিএনপি কার্যত এই সংস্কারের বিপক্ষেই কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com