বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
লক্ষ্মীপুরে মসজিদের অজুখানায় জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা, আক্তার মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ রাষ্ট্রপতি পদে ভোট দিলেন মির্জা ফখরুল, সুযোগ নেই অলি আহমদের সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের প্রত্যাশা মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু ধানমন্ডি ৩২-এ হামলা: ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন ৭০ অনুচ্ছেদের কারণে স্বাধীন ভোটদান বাধাগ্রস্ত হবে: রফিকুল ইসলাম ‘অনেক কিছু মিস করবো’, রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না বনের চারা তুলে রাস্তা নির্মাণের অভিযোগ, ধনীদের ক্ষেত্রে বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
18

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে মেঘনা নদীতে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ভাইয়ের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন—ট্রলার মাঝি আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিম (২৫)। তারা দুজনই রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের মিঝি বাড়ির ইসমাইল মিজির ছেলে।

ভুক্তভোগী নারী জানান, প্রায় পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সংসারে দুই সন্তান রয়েছে। মেঘনার চরে সয়াবিন আনা-নেওয়ার সুবাদে ট্রলার মাঝি আবদুর রহমানের সঙ্গে তার পরিচয় ও মোবাইল ফোনে যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে আবদুর রহমান তাকে নদীতে ঘোরানোর প্রস্তাব দেন এবং বিয়ের আশ্বাস দিয়ে গত সোমবার (১৭ আগস্ট) রাতে তাকে চরে নিয়ে যান। পরে মেঘনা নদীর মাঝখানে নৌকায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এ সময় ভুক্তভোগীর চিৎsaves শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবদুর রহমানকে আটক করে স্থানীয় ইউপি সদস্য হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যান। সেখানে বিয়ের বিষয়ে সালিশের সময় আবদুর রহমান ও তার ভাই মহিম ওই গৃহবধূকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে গত বুধবার (১৯ আগস্ট) রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওইদিন বিকেলে সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জবানবন্দি দেন।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের আশ্বাসে চরে ঘুরতে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com