বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে প্রধানমন্ত্রীর কাছে ‘ষড়যন্ত্রের বিচার’ চাইলেন এমপি বাবুল হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র মারা গেছেন ভেনেজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে: মার্কিন কর্মকর্তা এরশাদের পতন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান: দুইবার রাষ্ট্রপতি ভোট কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ছয় মাসে সরকারের আয়না: প্রাপ্তির পাশে অপ্রাপ্তির হিসাব আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিলের সপ্তম দিনের শুনানি আজ বাংলাদেশে অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগে ভারতের প্রস্তাব পত্রিকা:’কেন পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নানা কৌতূহল’

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
15

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর এ পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলেও কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে ইসি সচিব বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের নামের পাশে স্বাক্ষর করে সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা প্রক্রিয়া শুরু হবে এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com