বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Title :
সরকারি হাসপাতালের সেবা ও তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ভারতে মুসলিম যুবকের পরিবারের জন্য ৪ দফা দাবি ককরোচদের কম বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় লিপ্ত গোবিন্দ, ‘সুগার ড্যাডি’ বলে আখ্যা স্ত্রীর বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
18

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনুভা জাবিন।

সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তাসনুভা বলেন, প্রায়ই বলি, বর্তমান সরকার স্বাভাবিক নিয়মের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। এমন না আমাদের দেশে পাঁচ বছর পর পর ন্যূনতম গণতন্ত্র মেনে নির্বাচন হচ্ছিল যার ধারাবাহিকতায় এই দফা বিএনপি ক্ষমতায়। একেবারেই এমন না। অনেকগুলো মানুষকে জীবন দিয়ে, রক্ত দিয়ে জুলাই গণঅভ্যুথান সফল করে তারপর এই সংসদ বসছে।

তিনি বলেন, তাই সরকারের ১৮০ দিনের কথা বলতে গেলে তাদের দলীয় নির্বাচনি ইশতেহারের চেয়েও আমার বা আমাদের কাছে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার, জুলাইয়ের ওয়াদা। এসব বলা শুরু করলেই উনারা জুলাইয়ের চেতনার ব্যবসা বলে কাউন্টার দেওয়ার চেষ্টা করেন, খুব একটা লাভ হয় না। সুতরাং সিস্টেম পরিবর্তনের দিকে এই সরকার কতটুকু যাচ্ছে বা মিনিমাম আগ্রহ দেখাচ্ছে কিনা সেটাই মুখ্য আমাদের কাছে, ঠিক গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের থেকে। চরম হতাশা সেখানে।

এনসিপির সাবেক এ নেত্রী বলেন, বিভিন্ন কার্ড, খাল খনন ইত্যাদির তারিফ করি, কিন্তু ঠিক যখন মানুষ রান্নার জন্য গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ নাই- অসহনীয় দুর্ভোগে জ্বালানির ধাক্কায় যাতায়াত ভাড়া বেশি, জিনিসের দাম বেশি, মাস শেষে আবার এই বিদ্যুৎ গ্যাসের বিল, ঠিক তখন কার্ড বিতরণ, খাল খনন গৌণ শোনায়, দেখায়। তার ওপর জুডিশিয়ারি, পুলিশ, মানবাধিকার, দুদক, স্থানীয় প্রশাসন সবকিছুতে দলীয়করণের চূড়ান্ত আয়োজন, ভীষণ হতাশার।

তাসনুভা বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধানে বাজেট বরাদ্দ বাড়িয়ে, নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা ডেডলাইনসহ না বলে বরং একদিকে সেই পুরনো গ্যাস আমদানি নির্ভরতা বাড়াচ্ছে অন্যদিকে অলিগার্কদের ফেসিলিটেট করছে, সো কোথায় নতুনত্ব? কোথায় পরিবর্তনের উদ্যোগ? আমরাও জানি সংকট স্থায়ী সমাধানে সময় লাগবে কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয়ে দেশবাসীকে আশস্ত না করে ক্রাইসিসের সময় কার্ড বিতরণ বেশ বেমানান। অন্তত আমার কাছে। এটা ৬ মাসের সফলতা পরিমাপের মানদণ্ড হতে পারে না।

পোস্টের শেষে তিনি বলেন, মাত্র ছয় মাস গেছে, আপনারা প্ল্যান পরিবর্তন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com