সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
তৃণমূল নেতা আশীষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালের কার্যালয় সিলগালা কুড়িগ্রামে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো ভূরুঙ্গামারী, ওসি আজিম উদ্দিন সেরা রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা ‘সংবিধান লঙ্ঘন’ খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু হাসিনা পালিয়েছেন

কুড়িগ্রামে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো ভূরুঙ্গামারী, ওসি আজিম উদ্দিন সেরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
22

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে মাসিক মাস্টার প্যারেড, অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। প্যারেড শেষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং পুলিশ কর্মকর্তাদের কার্যক্রম মূল্যায়ন করা হয়।

মূল্যায়ন পর্বে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে সফল পারফর্ম্যান্সের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সার্বিক কার্যক্রমে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী থানা। এছাড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন ভূরুঙ্গামারী থানার মো. আজিম উদ্দিন এবং শ্রেষ্ঠ সার্কেল হিসেবে স্বীকৃতি পেয়েছে ভূরুঙ্গামারী সার্কেল, যার দায়িত্বে রয়েছেন এএসপি মুনতাসির মামুন মুন।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আরও বেশি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্বিঘ্ন সেবা পৌঁছে দিতে অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির এমন উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com