সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালের কার্যালয় সিলগালা কুড়িগ্রামে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো ভূরুঙ্গামারী, ওসি আজিম উদ্দিন সেরা রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা ‘সংবিধান লঙ্ঘন’ খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু হাসিনা পালিয়েছেন আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি প্রধানমন্ত্রীর প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছি না পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি

বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ধর্ম বা জাতিসত্তার ঊর্ধ্বে উঠে নাগরিক পরিচয়ের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হওয়া উচিত, যেখানে সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি সংখ্যালঘুদের অংশগ্রহণ সমানভাবে গুরুত্বপূর্ণ।

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে জানান, তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও সংকটের সময়ে ধর্মীয় বা নৃতাত্ত্বিক বিভাজন এড়িয়ে নাগরিক পরিচয়কে ভিত্তি করে জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শনের সূচনা করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র এবং বহু সংস্কৃতির সহাবস্থানের এই চেতনাকে বেগম খালেদা জিয়া ধারাবাহিকভাবে এগিয়ে নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব সেই রাজনৈতিক দর্শনেরই ধারাবাহিকতা বজায় রেখে দেশের অগ্রযাত্রাকে বেগবান করছে বলে তিনি মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com