মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Title :
বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই সহযোগীসহ জঙ্গি জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে দুটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। জুয়েল নব্য জেএমবির কুখ্যাত বোমা তৈরির কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ঢাকা মহানগর পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে সিটিটিসি ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগারে সহিংসতা ও দাঙ্গার সুযোগে পালিয়ে যাওয়া নয়জন জঙ্গির মধ্যে জুয়েল অন্যতম ছিলেন। ঘটনার কয়েকদিন পর তিনি পুলিশের হাতে ধরা পড়লেও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী ও কুমিল্লার একাধিক নাশকতামূলক ঘটনার সঙ্গে যুক্ত এই জঙ্গি চক্রকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com