রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
এমপি আয়নুল হকের ওপর হামলা, গ্রেফতার ১ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় মিলল ১৭ ফুট লম্বা গাঁজা গাছ, আটক ১ ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী সৈয়দপুর রেলওয়েতে নবাগত ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীদের বরণ, হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয় জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর টোল বাতিলের উদ্যোগ, স্বস্তিতে এলাকাবাসী নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো ১৫ লাখ টাকার ৮০ হারানো মোবাইল সাপের দংশনে মৃত নারীকে জীবিত করতে কবরের পাশে ঝাড়ফুঁক স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া আপস করেননি ট্রাম্পের শাসনামল নিয়ে মার্কিনিদের ভাবনা, যা বলছে জরিপ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
6

সুলতান আহমেদ ময়না (শেরপুর জেলা)

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং কালেক্টরেট মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ। বক্তারা আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষি, উদ্যোক্তা ও মৎস্য প্রতিষ্ঠানগুলোর মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, মৎস্য খামারি এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

তিন দিনের অন্যান্য কর্মসূচি:

  • প্রথম দিন সন্ধ্যা ৭:০০ টা: থানা মোড় মুক্তমঞ্চে মৎস্য সম্পদের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন।
  • দ্বিতীয় দিন (১৭ আগস্ট, সোমবার) সকাল ১১:০০ টা: যুব প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে মৎস্য সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা।
  • দ্বিতীয় দিন বিকেল ৩:০০ টা: শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মৎস্যজীবীদের অংশগ্রহণে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা।
  • তৃতীয় দিন (১৮ আগস্ট, মঙ্গলবার) সকাল ১১:০০ টা: শিশু একাডেমিতে ৩য়-5ম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা (বিষয়: শেরপুরের নদী ও মাছ)।
  • তৃতীয় দিন বিকেল ৪:০০ টা: শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান ও চূড়ান্ত পুরস্কার বিতরণ।

আগামী ১৮ আগস্ট সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই উৎসবমুখর আয়োজন শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com