রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
এমপি আয়নুল হকের ওপর হামলা, গ্রেফতার ১ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির আঙিনায় মিলল ১৭ ফুট লম্বা গাঁজা গাছ, আটক ১ ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী সৈয়দপুর রেলওয়েতে নবাগত ৫৩ জন উপ-সহকারী প্রকৌশলীদের বরণ, হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয় জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর টোল বাতিলের উদ্যোগ, স্বস্তিতে এলাকাবাসী নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো ১৫ লাখ টাকার ৮০ হারানো মোবাইল সাপের দংশনে মৃত নারীকে জীবিত করতে কবরের পাশে ঝাড়ফুঁক স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া আপস করেননি ট্রাম্পের শাসনামল নিয়ে মার্কিনিদের ভাবনা, যা বলছে জরিপ

ট্রাম্পের শাসনামল নিয়ে মার্কিনিদের ভাবনা, যা বলছে জরিপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
13

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালে দেশটির অধিকাংশ নাগরিকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের সহায়তায় লন্ডনভিত্তিক অরাজনৈতিক গবেষণা সংস্থা ফোকালডাটা এই জরিপটি পরিচালনা করে।

জরিপের ফল বলছে, ৫৩ শতাংশ নিবন্ধিত ভোটার জানিয়েছেন যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। এর মধ্যে ৫৭ শতাংশ নির্দলীয় ভোটার এবং প্রায় এক-চতুর্থাংশ রিপাবলিকান সমর্থক রয়েছেন। এছাড়া প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন মার্কিন অর্থনীতি বর্তমানে ভুল পথে এগোচ্ছে, আর মাত্র ২৫ শতাংশ মানুষ মনে করেন এটি সঠিক পথে রয়েছে।

মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মসংস্থান পরিচালনার ক্ষেত্রে ভোটাররা রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের প্রতি বেশি আস্থা প্রকাশ করেছেন। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের পদক্ষেপে ৬৪ শতাংশ ভোটার অসন্তোষ প্রকাশ করেছেন। সামগ্রিকভাবে ট্রাম্পের কাজের প্রতি ৫৫ শতাংশ মানুষ অসন্তোষ জানিয়েছেন এবং তার নিজ দল রিপাবলিকানদের মধ্যেও তার জনপ্রিয়তা আট শতাংশ পয়েন্ট কমেছে।

আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নে ৪৪ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের এবং ৩৯ শতাংশ রিপাবলিকানদের সমর্থনের কথা জানিয়েছেন। জরিপের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার শক্ত অবস্থানে রয়েছে, তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের জন্য কঠিন হতে পারে।

মূল্যস্ফীতি ও প্রকৃত মজুরি হ্রাসের প্রেক্ষাপটে সাধারণ মানুষের অসন্তোষের মধ্যে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই ট্রাম্পের কাজের পক্ষে কথা বলেছেন। তিনি জানান, সরকার ওষুধের দাম কমানো, দেশে চাকরি ফিরিয়ে আনা এবং কর কমানোর মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ করছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

গত ৭ থেকে ১০ আগস্ট পর্যন্ত ১,৯১৩ জন ভোটারের মতামতের ভিত্তিতে এই অনলাইন জরিপটি পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com