সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালের কার্যালয় সিলগালা কুড়িগ্রামে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো ভূরুঙ্গামারী, ওসি আজিম উদ্দিন সেরা রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা ‘সংবিধান লঙ্ঘন’ খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু হাসিনা পালিয়েছেন আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি প্রধানমন্ত্রীর প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছি না পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি

চরফ্যাশনে মৎস্য পক্ষ উদযাপিত: আলোচনা সভা ও সফল চাষিদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View
58

মোঃ আশরাফুল, চরফ্যাশন (ভোলা)

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং এলাকার মৎস্যচাষি ও মৎস্যজীবীরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সফি, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার ও সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে রূপালি মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষের কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় বক্তারা প্রান্তিক মৎস্যজীবীদের অধিকার রক্ষা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা চরফ্যাশনের সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com