রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
আজকে যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি হাসিনা দেশের সার্বভৌমত্ব বিক্রি করেও ক্ষমতায় থাকতে চেয়েছেন: রিজভী ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার সেই দুই নারী কারাগারে অব্যবহৃত জলাশয় কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ নেব: প্রধানমন্ত্রী মানিকগঞ্জ-৩ আসনে পাঁচ মাসে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ফেরারি পাখিরা কখনো ফেরেনা, শেখ হাসিনাও ফিরতে পারবে না গোপনে নয়, উপযুক্ত আদালতেই ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী উন্নয়ন না করে ১৭ বছর ধরে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

রামগঞ্জে ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন ও সফল চাষিদের সম্মাননা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View
32

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি শেষে উপজেলা সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফ উল্লাহ আস শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম।

এতে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনি কুমার দে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com