চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর
Reporter Name
Update Time :
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
১৪
Time View
চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর
মোঃ আশরাফুল, চরফ্যাশনভোলার চরফ্যাশন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।রোববার (১৬ আগস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের একটি দল চরফ্যাশন বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন চারটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা দুই হাজার কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা।পরবর্তীতে জব্দকৃত এসব নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। পরিবেশ...
29
মোঃ আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
রোববার (১৬ আগস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের একটি দল চরফ্যাশন বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন চারটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা দুই হাজার কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা।
পরবর্তীতে জব্দকৃত এসব নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।