শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Title :
লালমনিরহাটে ২১ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ বড় চালান জব্দ, বিজিবির অভিযান বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না সৈয়দপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ  চার জন ফেনী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুই নারী আটক, জেলহাজতে প্রেরণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শাহজাহান চৌধুরী শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জে আ.লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

হবিগঞ্জের চুনারুঘাটে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের পূর্ব পাকুরিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান মানিক সরকারের বাড়িতে গোপন বৈঠকের সময় পুলিশের অভিযানে এই মামলাটি রেকর্ড করা হয়। মামলায় নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মানিক সরকারকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি আসামিরা দ্রুত পালিয়ে যান। স্থানীয় পুলিশ প্রশাসন মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, বর্তমানে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ঘটনার পেছনের মূল উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।

অভিযুক্তদের তালিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মানিক সরকারসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগের স্থানীয় নেতাকর্মীরাও এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com