রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী উন্নয়ন না করে ১৭ বছর ধরে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন ও সফল চাষিদের সম্মাননা সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় এজাহার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিণের কমিটি গঠন ও পরিচিতি সভা

সুন্দরগঞ্জে জমির বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত ১০, থানায় মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View
44

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের ১৪ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) সকালে মধ্য বেলকা গ্রামের একটি জমিতে চাষাবাদ করতে যান বাদীপক্ষের লোকজন। এ সময় পূর্ব বিরোধের জেরে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হন বিবাদীরা। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহিম, রহিমা বেগম, শামছুন্নাহার বেগম ও লাকি বেগমসহ ১০ জন গুরুতর জখম হন। এছাড়া হামলার সময় নারীদের গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. আঞ্জু মিয়া, মো. সামিউল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং মো. আলী হোসেনসহ মোট ১৪ জন।

মামলার বাদী পক্ষের প্রতিনিধি মো. আব্দুর রহমান বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে একটি জমির দখল ও মালিকানা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ বিষয়ে এর আগেও থানায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় থানায় এজাহার জমা পড়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com