শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
হাজারীবাগ-মতিঝিল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সরকার লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলরসহ ছাত্রলীগ নেতা আটক প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭ বিএনপি নেতার নেতৃত্বে কৃষকদল নেতার বাড়িতে হামলা, দুই নারীসহ আহত ৫ সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত শনিবার বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শাবিপ্রবিতে ‘বিকৃত কায়দায়’ র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে কমিটি গ্যাসের সংকটে স্থবির চট্টগ্রাম, বাড়ছে জনভোগান্তি

সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলামের জানাজা ও ফিউনারেল প্যারেড ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি বাশারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ আগস্ট সামরিক মর্যাদায় অনুষ্ঠিত এই শেষ বিদায় আয়োজনে যোগ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। ফিউনারেল প্যারেড শেষে তাকে ঘাঁটির শাহীন কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫২ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করা এই দক্ষ বৈমানিক ১৯৭১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন এবং স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মালয়েশিয়ায় ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের জুন থেকে ২০০২ সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। তার প্রয়াণে শোক প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com