শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

মাদক কারবারির সঙ্গে যোগাযোগ, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানায় কর্মরত পাঁচ পুলিশ সদস্যকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত ও অর্থ লেনদেনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন একজন এসআই, একজন এএসআই, দুই কনস্টেবল এবং একজন গাড়িচালক। ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আ. হাই চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি প্রক্রিয়া শুরু হবে।

ঘটনার সূত্রপাত হয় গত ২৮ জুলাই, যখন শাহরাস্তির আয়নাতলী এলাকা থেকে স্থানীয়রা মিজানুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করে। তার মুঠোফোন তল্লাশি করে অভিযুক্ত পুলিশ সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস রেকর্ড ও লেনদেনের তথ্য পাওয়া যায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীর ভেতরে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলাকালেই কয়েকজনকে ভিন্ন জেলায় বদলি করা হয়েছিল, পরবর্তীতে সাময়িক বরখাস্তের চূড়ান্ত আদেশ জারি করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com