শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সৈয়দপুর জেলা ছাত্রদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৮ Time View
94

মোঃ মাইনুল হক, নীলফামারী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

গত বুধবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। নবগঠিত এই কমিটিতে হোসাইন মোহাম্মদ আরমানকে সভাপতি এবং মো. মমিনুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এদিকে, সৈয়দপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের খবর চাউর হওয়ার পর থেকেই বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com