বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২২ Time View
26

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

ফেনী নদীর ঘোপাল ইউনিয়ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রামট্রাক ও ৬০০ ঘনফুট বালসহ তিনজনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার লাঙ্গলমোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মিরগঞ্জ এলাকার মোহাম্মদ হাছান ওরফে রনি (৩১), উত্তর চাঁদপুর এলাকার মো. এমদাদুল হক ওরফে শাকিল (২১) এবং কসবা এলাকার মোহাম্মদ মুছা (৫৮)। জব্দকৃত তিন ড্রামফ্যাকের আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই লোকমান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে লাঙ্গলমোড়ার দৌলতপুর কালভার্ট সংলগ্ন চেকপোস্টে বালুভর্তি তিনটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৭৮০৩, ঢাকা মেট্রো-ড ১১-৮৬৫৭ এবং ফেনী-ড ১১-১১১৩) থামানো হয়। এ সময় চালকরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এবং অবৈধভাবে বালু পরিবহনের কথা স্বীকার করায় তাদের আটক করা হয়। বালুগুলো শুভপুর মধুগ্রাম এলাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com