মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
32

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নিয়োগ দুর্নীতি ও প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। টানা ১৭ দিনের ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে সোমবার রাজধানী রাঁচিতে শিক্ষার্থীরা রাজ্য বিধানসভা ঘেরাও করতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এই উত্তাল পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনও বেশ সরগরম হয়ে উঠেছে। দুর্নীতির এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বিরোধী দল বিজেপি সরব হয়েছে এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বিজেপি নেতা বাবুলাল মারান্ডি ও আদিত্য সাহুকে আটক করেছে। চাপের মুখে সরকার গত রোববার ১৪তম জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাসহ তিনটি পরীক্ষা বাতিল ঘোষণা করেছে এবং কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছেন। তবে সরকারি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com