এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
১
Time View
এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী
বর্তমান সরকারের শাসনামলে কোনো ধরনের তদবির বা পৃষ্ঠপোষকতার ব্যবসা প্রশ্রয় পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন যে, ব্যক্তি যত প্রভাবশালী বা গুরুত্বপূর্ণই হোন না কেন, ক্ষমতার অপব্যবহার করে কোনো অনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ এই সরকার দেবে না। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনের সময় কাস্টমসে সিন্ডিকেটের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।এর আগে বন্দর ভবনে এনবিআর, কাস্টমস কর্তৃপক্ষ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে বন্দর ও কাস্টমস বিভাগের মধ্যকার দীর্ঘদিনের জটিলতা দূর করার পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় গতি সঞ্চার এবং ব্যবসায়িক খরচ কমিয়ে আনার বিষয়ে...
2
বর্তমান সরকারের শাসনামলে কোনো ধরনের তদবির বা পৃষ্ঠপোষকতার ব্যবসা প্রশ্রয় পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন যে, ব্যক্তি যত প্রভাবশালী বা গুরুত্বপূর্ণই হোন না কেন, ক্ষমতার অপব্যবহার করে কোনো অনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ এই সরকার দেবে না। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনের সময় কাস্টমসে সিন্ডিকেটের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
এর আগে বন্দর ভবনে এনবিআর, কাস্টমস কর্তৃপক্ষ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে বন্দর ও কাস্টমস বিভাগের মধ্যকার দীর্ঘদিনের জটিলতা দূর করার পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় গতি সঞ্চার এবং ব্যবসায়িক খরচ কমিয়ে আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।