রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম-মুয়াজ্জিনের ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ায় দুই বিএনপি নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
22

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগে বিএনপির দুই স্থানীয় নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতারা হলেন—দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর হাজী বাড়ি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার আওতাভুক্ত করার কথা বলে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা ঘুষ নেন ওই দুই নেতা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় পর্যায়ে তদন্ত করা হয় এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে তিনি ও কমিটির সাংগঠনিক সম্পাদক সরেজমিন তদন্ত করেন এবং সত্যতা পান। পরে উপজেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com