শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ‘ঐক্যের’ ডাক ইরানের ১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হাম ও এর উপসর্গে আরো ৪ মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান নিউটনের আপেল ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফেনীর ছাগলনাইায় ৬ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
7

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ডাকাতি, মাদক ও সিঁধেল চুরিসহ মোট ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুরুল আমিন ওরফে ‘গুন্ডা রনি’কে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল আমিন পৌরসভার বাঁশপাড়া জমাদার বাড়ির আব্দুর রউফের ছেলে। তার বিরুদ্ধে আদালতে তিনটি সিঁধেল চুরি, দুটি ডাকাতি এবং একটি মাদক মামলাই বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত এই দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনা হয়েছে। শনিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বর্তমানে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com