শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম ‘ঐক্যের’ ডাক ইরানের ১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হাম ও এর উপসর্গে আরো ৪ মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান নিউটনের আপেল ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
13

প্রধানমন্ত্রী রবিবার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রাম সফর করবেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার ওই এলাকায় প্রথম আনুষ্ঠানিক সফর। সরকারি সূত্রে জানা গেছে, এই সফরে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলোর বর্তমান কাজের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করবেন এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১০টায় তিনি মহেশখালীতে পৌঁছাবেন। মাতারবাড়ি পরিদর্শন ছাড়াও তিনি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য গৃহীত কর্মসূচি তদারকি করবেন। এছাড়া সফরকালে তিনি শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানিয়েছেন, এটি একটি দাপ্তরিক সফর এবং এখানে কোনো জনসভা নেই। তবে এই সফরে মহেশখালীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ‘মহেশখালী সেতু’ নির্মাণের দাবিটি প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। মাতারবাড়ির এই মেগা প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com