শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে গাড়ির ‘ক্যান্টিন বয়’ নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
12

জয়পুরহাটে চলন্ত আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে রাশেদুল ইসলাম নামে ওই ট্রেনের খাবার গাড়ির (বুফেকারের) ক্যান্টিন বয় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জয়পুরহাটের সদর উপজেলার তেঘর রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রাশেদুল ইসলাম গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের সদর উপজেলার তেঘর এলাকা অতিক্রম কালে রাশেদুল অসাবধানতাবশতঃ ট্রেনের দরজা থেকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাটের ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com