সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী-জঙ্গি আখ্যা দিয়েছিলেন আরাফাত শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ’ দল রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম বড় কোনো পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয় সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয় ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবসে’ জাবিতে মৌন মিছিল, প্রদীপ প্রজ্বালন পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: বিমান ও পর্যটনমন্ত্রী

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
7

সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানায় সংস্থাটি।

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করা হচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ হলে তা নিয়ে শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে পেট্রোবাংলার সর্বশেষ এই বক্তব্যে সংস্থাটি স্পষ্ট করেছে যে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com