শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক, ৫ আগস্ট সমাবেশ হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল আমরা গোলাপগঞ্জে যাবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের: নাহিদ ইসলাম রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ নেটওয়ার্কের মান উন্নয়নে মোবাইল অপারেটরদের উদ্যোগ নেওয়ার তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ : মাদরাসাশিক্ষকসহ নিহত ২ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পরও কেন লড়াইয়ে ফিরল ইরান

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিল ফিফা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮ Time View
13

বিশ্বকাপে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে দেওয়া লাল কার্ড নিয়ে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) স্পষ্ট বার্তার পর অবশেষে মুখ খুলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্ব ফুটবলের পরিচালনা পর্ষদটি দাবি করেছে, ওই ম্যাচে রেফারি বা ভিএআর কর্তাদের কোনো ভুল ছিল না; বরং এই সিদ্ধান্তের মাধ্যমে মাঠে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত’ হয়েছিল।

আইএফএবি-র পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে ভিএআরের ‘ভুল শনাক্তকরণ’ নীতিটি এভাবে প্রয়োগের কোনো সুযোগ প্রচলিত নিয়মে ছিল না। তবে সংস্থাটির এই ব্যাখ্যা সত্ত্বেও ফিফা ও আইএফএবি উভয়েই পুরো টুর্নামেন্টে এই নিয়মের প্রয়োগকে ইতিবাচক হিসেবে দেখছে।

এক বিবৃতিতে ফিফার মুখপাত্র জানান, ২০২৬ বিশ্বকাপে ‘ভুল শনাক্তকরণ’ ধারাটি পুরো টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়েছে।

গ্রুপ পর্বে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরোনের একটি ঘটনার কথা উল্লেখ করে ফিফা জানায়, টুর্নামেন্টে মোট দুটি এমন ঘটনা ঘটেছিল যেখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের ডাইভিং বা অভিনয়ের কারণে অন্য খেলোয়াড় ভুলবশত হলুদ কার্ড পেয়েছিলেন এবং পরবর্তীতে ভিএআরের সহায়তায় রেফারি সেই তথ্যগত ভুল সংশোধন করেন।

বিবৃতিতে ফিফা আরও যোগ করে, ‘সিমুলেশন বা অভিনয় কোনোভাবেই বরদাশত করা যায় না। এর ফলে কোনো নিরপরাধ খেলোয়াড়কে অযথা কার্ড দেখা কিংবা পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার মতো শাস্তির মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।’

রেফারিংয়ের পক্ষে যুক্তি দিয়ে সংস্থাটি জানায়, ‘আমরা মনে করি না যে এতে রেফারি বা ভিএআরের কোনো ভুল ছিল। এই সিদ্ধান্ত মাঠে ন্যায়বিচার পুনরুদ্ধার করেছিল। আমরা আইএফএবি-র সার্কুলারের বক্তব্যগুলো লক্ষ্য করেছি এবং সম্পূর্ণ প্রক্রিয়া জুড়ে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারাও নিশ্চিত করেছে যে এই ব্যাখ্যাটি সঠিক ছিল, দারুণভাবে সমাদৃত হয়েছে এবং বার্ষিক সাধারণ সভায় ভিএআর প্রোটোকল সংশোধনের আলোচনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com