শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Title :
এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ রামগঞ্জের একমাত্র শিশু পার্ক এখন গোচারণভূমি ও মাদকের আড্ডা! সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন: সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান গাইবান্ধার সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাটোরে ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকি গাজীপুরে এলপিজির বাজারে একচ্ছত্র আধিপত্য: ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় গাজীপুরে সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: ১৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়

সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৯ Time View
70

নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সব মন্ত্রণালয়ে আজান দেন, একামতও দেন। মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন। এটি খুবই লজ্জাজনক।’

শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তিনি বলেছিলেন, “নির্বাচনটা যাতে হয়ে যায়, এ জন্য বলেছিলাম।” একটি সংগঠনের শীর্ষ জায়গায় থেকে যদি জনগণকে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা থাকবে কেন? আমরা ওই রাজনীতি করি নাই, করবও না।’

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্ত ভিসিদের বসিয়ে দেওয়া এবং জেলা পরিষদের মতো জায়গায় নিজেদের ক্যাডারদের বসিয়ে দেওয়া—এভাবেই একদলীয় শাসন কায়েম করা হচ্ছে।’

তিনি বিএনপি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা (বিএনপি) পুরোনো সেই আওয়ামী লীগের সুরে কথা বলছেন। যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ গিয়ে পড়েছে দিল্লিতে। আপনারাও জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এসব কথা আর খায় না।’

বাজেট প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘গত সাড়ে ১৭ বছরে বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ ও তার দোসররা ২৯ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না।’ একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সম্মেলনে তিনি অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসককে সরিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানান এবং আসন্ন নির্বাচনে মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com