শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
বাবার অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবে ক্ষুব্ধ মেসির পরিবার ব্রাজিল সমর্থক রুবেলের চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি সৎ টাকায় একজন এমপির কি ঢাকায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? সংসদে রুমিন ফারহানার প্রশ্ন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ইসরায়েলের ‘কৌশলগত পরাজয়’ দেশে সংখ্যালঘু–সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশি চেকদের বিপক্ষে পেনাল্টি গোলে রক্ষা দক্ষিণ আফ্রিকার দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মধুখালীতে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক বিএমএ’র ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের কুচকাওয়াজ সম্পন্ন: সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও দেশপ্রেমিক সেনাবাহিনীর বিকল্প নেই: সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

মধুখালীতে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২ Time View
4

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

মোটরসাইকেলের অপর দুই আরোহী পালিয়ে যান। গ্রেফতারকৃত ওই ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী রেলগেট বাসস্ট্যান্ডে নিয়মিত বিভিন্ন যানবাহন চেকিংয়ের অভিযান চলছিল। এ সময় তিন জন আরোহীসহ মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় সাথে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে যায়। সন্দেহবশত তল্লাশি করে রানা খান (২৬) এর কাছে থেকে আনুমানিক দুই কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। রানাকে গাঁজা সহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মধুখালী থানা ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, আজ বেলা সাড়ে ১১টায় দুই কেজি গাঁজা সহ রানা খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com