শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মধুখালীতে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক বিএমএ’র ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের কুচকাওয়াজ সম্পন্ন: সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও দেশপ্রেমিক সেনাবাহিনীর বিকল্প নেই: সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ সংসদে এত ঋণখেলাপি থাকলে একে ঋণখেলাপিদের সংসদই বলা হবে: সংসদে নাহিদ পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন সমস্যা সমাধানে স্পষ্ট বার্তা জাতিসংঘের মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ১ ২০২৭ বর্ষ থেকে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩ Time View
4

নিউজ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় মায়ের জন্য ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা ফার্মেসির মালিক সিয়াম মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার কুমকুমারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সিয়াম মোল্লা সাভারের আশুলিয়ার কুমকুমারি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে ভুক্তভোগী শিশু তার মায়ের জন্য ওষুধ কিনতে আশুলিয়ার কুমকুমারি বাজারে ফার্মেসিতে আসে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও শিশু বাসায় না ফিরলে তার মা ফার্মেসিতে খুঁজতে যায়। এসময় ফার্মেসির পিছনের কক্ষ থেকে মালিক বের হয়ে আসে। তখন ভুক্তভোগী শিশু চিৎকার করলে শিশুটির মা ওই কক্ষের ভেতরে গিয়ে তার মেয়েকে খুঁজে পান।

পরে শিশুটি ধর্ষণের কথা জানালে স্থানীয়দের সহায়তায় ওই ফার্মেসির মালিককে আটক করে। এরপরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশের কাছে ফার্মেসি মালিককে সোপর্দ করে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফার্মেসি থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com