বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী প্রকাশ্যে এলো ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ১৪ দফা প্রথমার্ধ শেষে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধ/র্ষণ, সংসদে বিতর্ক

জামালপুরে বিদ্যুৎস্পর্শে এক কৃষক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২ Time View
4

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের বকশীগঞ্জে ধান উড়ানোর সময় বিদ্যুৎস্পর্শে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোপন মিয়া ওই এলাকার হযরত আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, দুপুরে নিজ বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া।  একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই দুর্ঘটনাটি ঘটেছে। এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ধান উড়ানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে একজন মারা গেছে। এমন মৃত্যু খুবই হৃদয়বিদারক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com